ডেস্ক রিপোর্ট
১২ জুন ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করা এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ ও জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার দাবিতে আজ ১২ জুন ২০২৩ পল্টন মোড়ে বিকাল ৪.৩০টায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে পরিচালিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমÐলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন এর নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “শতভাগ বিদ্যুৎ উৎপাদনের কথা বলে নানা বাহবা নেওয়া হলেও আজ সারা দেশে ভয়াবহ লোডশেডিং-এ জনজীবন দুর্বিসহ। বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের কাচাঁমাল নেই, কারন ডলার নেই। আওয়ামীলীগ শাসনামলে সীমাহীন দূর্নীতি- লুটপাট, মেগাপ্রকল্পে মেগা লুটপাট ও অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, অর্থ পাচার, ব্যাংক লোপাটের কারণে দেশের অর্থনীািত আজ দুর্দশাগ্রস্ত। আজকের এই পরিস্থিতির জন্য দায়ি সরকারের আমদানী নির্ভর জ্বালানি নীতি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি-লুটপাট।
নেতৃবৃন্দ আরো বলেন, সারা দেশে বাজারে আগুন জ্বলছে। সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। কারণ বাজার আজ গুটিকয়েক ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। সম্প্রতি চিনি, আদা, পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে। আওয়ামীলীগ সরকার সিন্ডিকেট ব্যবসায়ী ও কালোবাজারীদের নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নিচ্ছেনা, কারণ আজ সরকার ও সিন্ডিকেট একাকার। আবার সরকারের মন্ত্রীদের নানা বক্তব্য এই ব্যবসায়ীদের লুটপাটের ক্ষেত্রকে আরও শক্তিশালী করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সিন্ডিকেট ব্যবসায়ী ও কালোবাজারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রাম-শহরের শ্রমজীবী মানুষের জন্য র্সবজনীন রেশনিং চালু করার দাবি জানান এবং মূল্যবৃদ্ধি ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়।