ডেস্ক রিপোর্ট

৬ জুন ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ

বনানীতে গোপন বৈঠকের সময় জামায়াতের ১০ নেতাকর্মী আটক

আপডেট টাইম : জুন ৬, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজধানীর বনানী থানা এলাকায় গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে আটক করেছে ডিএমপির বনানী থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) রাতে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বনানী এলাকায় গোপন বৈঠক করছে বলে আমাদের কাছে খবর আসে। পরে আজ রাত সাড়ে ৯টায় বনানী ওয়ারলেস গেট নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় বনানী থানার জামায়াতের আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফিসহ জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন