ডেস্ক রিপোর্ট

৪ মে ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ণ

গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক মুক্তা বাড়ৈ

আপডেট টাইম : মে ৪, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গণতান্ত্রিক ছাত্র জোট এর নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ। আগামী দুই মাস তিনি জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩ মে ২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত গণতান্ত্রিক ছাত্র জোটের সভায় এ সিদ্ধান্ত হয়৷ জোটের বিদায়ী সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান এর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের তাওফিকা প্রিয়া এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা নজির আমিন চৌধুরী জয়।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলন বেগবান করার পাশাপাশি সভায় নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন