ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ

পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে বাম জোটের শোক প্রকাশ

আপডেট টাইম : এপ্রিল ২৪, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক আজ ২৪ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পঙ্কজ ভট্টাচার্য যৌবনে শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন আমৃত্যু সেই স্বপ্নকে লালন করে জীবন সায়াহ্নেও তিনি দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ফ্যসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তিনি পাহাড় ও সমতলের আদিবাসীদের বন্ধু হিসাবে তাদের সকল বিপদে পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি ও প্রগতিশীল রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হল।

নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী, শুভাকাক্সক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শেয়ার করুন