ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২৩, ৩:১১ অপরাহ্ণ

বায়তুল মোকাররমের সোনার মার্কেটে আগুন

আপডেট টাইম : এপ্রিল ১৭, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বায়তুল মোকাররমের সোনার মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফয়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন