ডেস্ক রিপোর্ট

১৫ এপ্রিল ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ

ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা : ৪০ দশমিক ৪ ডিগ্রি

আপডেট টাইম : এপ্রিল ১৫, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজধানী ঢাকায় শনিবার (১৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

তিনি বলেন, চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৫ শতাংশ। বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ দিক থেকে বয়ে চলছে।

শেয়ার করুন