ডেস্ক রিপোর্ট

৭ এপ্রিল ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ

সিলেটে বামছাস প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ প্রদান

আপডেট টাইম : এপ্রিল ৭, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ মণিপুরী জাতিগোষ্ঠীর ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল এক মাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাস এর শিক্ষা কার্যক্রম সবচেয়ে উল্লেখযোগ্য হলো প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ প্রদান। যে কার্যক্রম সুদীর্ঘ দুই যুগ ধরে প্রদান করে আসছে সংগঠনটি।

আজ শুক্রবার (৭এপ্রিল, ২০২৩) সকাল ১১ টা ৩০মিনিটে সিলেটের ঐতিহ্যবাহী কেমুসাস হলরুমে প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ প্রদান করা হয়।

বামছাস উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অসেম সত্যজিত সিংহ এবং এল নন্দলাল সিংহ এর নিজস্ব অর্থায়ানে প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ ২০২২ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট প্রদান করে ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব সয়ফুল করিম চৌধুরী হায়াত , কে,এইচ বীরেন্দ্র সিংহ, নীলমনি সিংহ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বামছাসের ষন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এল নন্দলাল সিংহ মহোদয়।

স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকি সিংহ ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনামিকা সিনহা। সংগঠনের পক্ষে বক্তব্য দেন ময়েংবম মুকেশ, অয়নমনি সিংহ, রনিক সিংহ প্রমুখ।

শেয়ার করুন