ডেস্ক রিপোর্ট

২ এপ্রিল ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গাজীপুরে ছাত্র ফ্রন্টের মিছিল

আপডেট টাইম : এপ্রিল ২, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামস এর নিঃশর্ত মুক্তি, প্রশাসনের হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যর সুষ্ঠু তদন্ত, শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ ও হল ক্যাম্পাসে দখলদারিত্ব বন্ধ এবং শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার মিছিল সমাবেশ অনুষ্ঠিত।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে সংগঠক শিমুল আহমেদ শাকিলের সঞ্চালনায় ব্যক্তব রাখেন গাজীপুর মহানগর শাখার সংগঠক প্রসেনজিৎ ঘোষ সূর্য, সাধারণ সম্পাদক গোলাম মাওলা, প্রাক্তন সাধারন সম্পাদক রাহাত আহমেদ শুভ্র এবং প্রাক্তন আহ্বায়ক মাধব চন্দ্র মন্ডল প্রমুখ এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক জিহাদ। সমাবেশ উপস্থিত থেকে সংহতি জানায় গণমাধ্যমকর্মী ও প্রথম আলো বন্ধু সভা গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।

বক্তারা বলেন দেশে ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে কালো আইন করা হয়েছে এতে মূলত জনগনকে হয়রানি করা হচ্ছে। জনগণ যদি তার নিজের অভাবের কথা বলতে যায় তবে শাসক শ্রেণি মনে করেন তাদের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে যদিও নিজেদের কথাই বলা হচ্ছিল। সাংবাদিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক বলেছেন আমরা চাল, ডাল, ভাতের স্বাধীনতা চাই আর এতেই শাসক শ্রেণি ক্ষিপ্ত। কোকিলের কাজ গাছের ডালে বসে গান করা এমন সময় হয়তো সামনে আসবে তখন কোকিলকেও ধরে বন্দি রাখা হবে গান গাওয়ার অপরাধে যেটা করা হচ্ছে সাংবাদিকদের ক্ষেত্রে। অবিলম্বে সাংবাদিকের মুক্তি ও প্রশাসনের হেফাজতে নারীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে ঠিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন