ডেস্ক রিপোর্ট
৩১ মার্চ ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি: পাহাড়তলীতে শিশু আবিদা, আয়াত, বর্ষাসহ সকল শিশু হত্যার দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শিশুকিশোর মেলার, ক্ষুদিরাম পাঠাগার ও সূর্যসেন পাঠাগারের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত।
আবিদা, আয়াত, বর্ষাসহ সকল শিশু হত্যার দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে শিশু কিশোর সংগঠন শিশু কিশোর মেলা, ক্ষুদিরাম পাঠাগার ও সূর্যসেন পাঠাগার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।মানববন্ধনে শিশু আবিদা হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়।
শিশু কিশোর মেলা চট্টগ্রামের সংগঠক পুষ্পিতা নাথের সভাপতিত্বে ও মন্দিরা বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার আহ্বায়ক আসমা আক্তার, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সদস্যসচিব প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, শিশু কিশোর মেলার সংগঠক আব্দুল আল জাওয়াদ, নেভি দে। ক্ষুদিরাম পাঠাগারের আহ্বায়ক সুদীপ্ত চক্রবর্তী, অর্থ সম্পাদক বিথী দাশ, প্রচার-প্রকাশনা সম্পাদক জয় নাথ। সূর্যসেন পাঠাগারের সংগঠক আব্দুল মজিদ, তারমিন আহমেদ তিশা।
সমাবেশে আসমা আক্তার বলেন, “রাষ্ট্রে আইনের শাসনের অনুপস্থিতি ও বিচারহীনতার ফলে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে,যার ফলে সবচেয়ে বেশি আক্রমণ নেমে আসছে শিশু ও নারীদের উপর।এছাড়া নেই কোন সুস্থ বিনোদন,খেলাধূলা ও সুস্থ সংস্কৃতির চর্চা।বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদক, জুয়া, পর্ণোগ্রাফি, অশ্লীলতা-অপসংস্কৃতি প্রসার তরুণ যুবকদের চরিত্র-মনুষ্যত্ব ধ্বসিয়ে দিয়ে পশুতে পরিণত করছে।রেডিও-টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।ফলে ৫ বছরের শিশুকন্যা হতে ৭০ বছরের বৃদ্ধা কেউ আর নরপশুদের হাতে নিরাপদ নেই। সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আহবান,আসুন শিশু-নারী অপহরণ,হত্যা,ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই, প্রবল প্রতিরোধ গড়ে তুলি।
“১০ বছর বয়সী কোমলমতি শিশু আবিদাকে প্রলোভন দেখিয়ে অপহরণ, হত্যা এবং লাশ বস্তাবন্দি ও গুম করে নালায় ভাসিয়ে দেওয়ার নৃশংস ঘটনায় আমরা স্তম্ভিত ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রবল শংকিত। আমরা কোন সমাজে বাস করছি? ঘরে-বাইরে শিশু ও নারী কোথাও একমূহুর্ত নিরাপদ নয়।নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্র ও সরকারের। অথচ শিশু ও নারী অপহরণ, ধর্ষণ, হত্যা অব্যাহত গতিতে বাড়ছে। এখন যুক্ত হয়েছে নৃশংস কায়দায় হত্যা।
বিচারহীনতা , মাদক, পর্নোগ্রাফি, নৈতিক অবক্ষয়ের কারণে এ ধরণের ঘটনা বাড়ছে। আমরা রাষ্ট্র,সরকারের কাছে দাবি জানাই,এগুলো বন্ধ করার উদ্যোগ নিতে। পাশাপাশি শিশু নারী হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সমাজের সবাইকে আহবান জানাচ্ছি।“
নেতৃবৃন্দ শিশু আবিদা, আয়াত, বর্ষাসহ সকল শিশু হত্যার দ্রত বিচার,নগরীতে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি