ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২৩, ৩:০৩ অপরাহ্ণ

লিটনের বিদায়, রনির ঝড়ো ফিফটি

আপডেট টাইম : মার্চ ২৭, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দাপুটে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও দারুণ শুরু বাংলাদেশের। আয়ারল্যান্ডের বোলারদের তুলোধুনো করে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে স্বাগতিকরা। তবে ব্যক্তিগত অর্ধশতরানের দোড়গোড়ায় গিয়ে লিটন সাজঘরে ফিরলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন রনি তালুকদার। মাত্র ২৪ বলে ৫০ রান পূর্ণ করেছেন এই ব্যাটার।

সোমবার (২৭ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার আভাস দেন লিটন দাস। লিটনের পর বোলারদের ওপর চড়াও হন আরেক ওপেনার রনি তালুকদার। এ দুজনের ব্যাটে পাওয়ারপ্লেতে টাইগারদের হয়ে রেকর্ড রানই (৮১) তুললো বাংলাদেশ। এর আগের সর্বোচ্চ ছিল ৭৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে।

শেয়ার করুন