ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ

বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ২৭, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সভা আজ সেগুনবাগিচাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আনোয়ার হোসেন রেজা, বাসদের সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, কমরেড জনার্দন দত্ত নান্টু, বাসদ মার্কসবাদী’র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, কেন্দ্রীয় নেতা মানস নন্দী, রাশেদ শাহরিয়ার, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড শামীম ইমাম, কেন্দ্রীয় সদস্য তৈমুর আলম অপু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভায় ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী ও নয়া গণতান্ত্রিক গণ মোর্চার সভাপতি কমরেড জাফর হোসেন, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক কমরেড নাসিরুদ্দিন নাসু, বাসদ (মাহবুব) এর নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণ মঞ্চের আহ্বায়ক মাসুদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির শহীদুল ইসলাম।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ জনজীবনের জ্বলন্ত সমস্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং জনগণের কাঁধে চেপে থাকা আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, চালসহ নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের দফায় দফায় মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত, গ্রাম-শহরের শ্রমজীবীদের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান প্রতিষ্ঠা, দুর্নীতিবাজ লুটপাটকারী, টাকা পাচারকারী ও ঋণ খেলাপীর বিচার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে যুগপথ আন্দোলন কর্মসূচির ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ ও আন্দোলন কর্মসূচি গ্রহণের ব্যাপারে আরও আলোচনা ও বৈঠক অনুষ্ঠানের বিষয়ে সভায় ঐকমত্য পোষণ করা হয়।

শেয়ার করুন