ডেস্ক রিপোর্ট

১২ মার্চ ২০২৩, ১:৪৮ অপরাহ্ণ

ডাচ্-বাংলার টাকা ছিনতাই: ৬ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৮

আপডেট টাইম : মার্চ ১২, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে মোট উদ্ধার হলো ৬ কোটি ৪৩ লাখ ৫০০ টাকা।

রোববার (১২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

শেয়ার করুন