ডেস্ক রিপোর্ট

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হাসান টিপু

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ১৩ ফেব্রুয়ারী হতে ২০২৩ হতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করবেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু।

ভারতের কমিউনিস্ট পার্টি (এম – এল) লিবারেশনের ১১ তম পার্টি কংংগ্রেসে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ স¤পাদক জননেতা সাইফুল হক আজ বিকালে পাটনার উদ্দেশ্যে বিমানযোগে কলিকাতায় রওনা হয়েছেন। তিনি পার্টির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পার্টির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ। বিহারের পাটনায় ১৫ থেকে ২০ ফেবব্রুয়ারী পর্যন্ত সিপিআই( এম-এল) লিবারেশনের এই সর্বভারতীয়কংগ্রেস অনুষ্ঠিত হবে।

জননেতা সাইফুল হক কংগ্রেসের প্লেনারী অধিবেশনে বক্তব্য রাখবেন। ভারতে অবস্থানকালে তিনি ভারতের বিভিন্ন বামপন্থী , প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে মত বিনিময় করবেন। এছাড়া ভারতের নাগরিক সমাজের বেশ কিছু প্রতিনিধিদের সাথেও তিনি মতবিনিময় করবেন। ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন।

আবু হাসান টিপু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করবেন। জননেতা সাইফুল হক-এর ভারতে অবস্থানকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু পার্টির ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন