ডেস্ক রিপোর্ট

৭ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের ১৪ টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের নিন্দা বামজোট ও বাসদের

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বাম গণতান্ত্রিক জোট ও বাসদের নেতৃবৃন্দ এই ঘটনায় দায়ীদের গ্রেফতার, বিচার ও শাস্তি দাবি করেছেন।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) পৃথক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট ও বাসদের নেতৃবৃন্দ এই দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশফো মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক এক বিবৃতিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ১৪টি মন্দিরে প্রতিমা ভাঙচুর, প্রতিমা পানিতে ফেলে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত, গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন । নেতৃবৃন্দ ক্ষতগ্রস্তদের পাশে দাঁড়াবার জন্য সকল শুভবুদ্ধি সম্পন মানুষের প্রতি আহবান জানান।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে তিনটি ইউনিয়নে ১৪টি মন্দিরে প্রতিমা ভাংচুর, পুকুরে ফেলে দেয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন।

তিনি বলেন, পুজা এলেই কিছু এলাকায় এধরনের ঘৃণ্য আক্রমণের ঘটনা ঘটে। শাস্তি না হওয়ায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তিনি অবিলম্বে দায়ীদের সনাক্ত, গ্রেফতার, বিচার ও শাস্তি দাবি করেছেন। তিনি একই সাথে এলাকার শুভবুদ্ধিসম্পন্ন জনগণকে এই ধরনের ঘৃণ্য তৎপরতা রুখে দাঁড়ানোর আহবান জানান।

শেয়ার করুন