ডেস্ক রিপোর্ট

২৬ জানুয়ারি ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ

নেদারল্যান্ডসে কোরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা

আপডেট টাইম : জানুয়ারি ২৬, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নেদারল্যান্ডসের দ্য হেগে এক উগ্র ডানপন্থীর মাধ্যমে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এ ধরনের জঘন্য ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

শেয়ার করুন