ডেস্ক রিপোর্ট

২৪ জানুয়ারি ২০২৩, ২:০৭ অপরাহ্ণ

জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের মিছিল

আপডেট টাইম : জানুয়ারি ২৪, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল, ভুলে ভরা নিম্নমানের ছাপা পাঠ্যপুস্তক বাতিল, কাগজ সহ শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে আজ (২৩ জানুয়ারি ২০২৩) বেলা ১১টায় ফয়েজ নুর নাহার মিলনায়তন, চট্টগ্রাম একাডেমিতে আলোচনা সভা এবং পরবর্তিতে মিছিল অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি দীপা মজুমদারের সভাপতিত্বে এবং প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল আল জাওয়াদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি সঞ্জয় কান্ত দাশ, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব কমরেড শফি উদ্দিন কবির আবিদ, নগর সহ সভাপতি রিপা মজুমদার।

সভায় বক্তারা বলেন, “১লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে গিয়ে ভুলে ভরা এবং নিম্নমানের কাগজে ছাপানো বই তুলে দিয়েছেন। আবার এখন ও সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে পারেনি। আবার জাতীয় শিক্ষাক্রম ২০২১এর মাধ্যমে শিক্ষাকে বেচাকেনার পন্যে পরিণত করেছে। এই শিক্ষানীতিতে কিছু ভালো কথার আড়ালে রয়েছে শিক্ষার বানিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ এবং বিজ্ঞান শিক্ষার সংকোচন। পর্যাপ্ত প্রশিক্ষণ এবং আয়োজন ছাড়াই এই শিক্ষানীতি চালু করা মধ্য দিয়ে শিক্ষার্থীদের গিনিপিগে পরিণত করছে।২০২২ সালের আগস্ট মাসে জ্বালানী তেলের দাম বৃদ্ধির পর নিত্য প্রয়োজনীয় সকল পন্যের দাম বাড়তে থাকে। তারই ধারাবাহিকতায় বর্তমানে কাগজ কলম সহ শিক্ষা উপকরণের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। জনগণের শিক্ষার অধিকারকে আরো সংকুচিত করছে স্কুলগুলোর পুনঃভর্তি নামে বাড়তি ফি আদায়ে। শিক্ষা মন্ত্রনালয় থেকে নানা নির্দেশনা দেওয়া হলেও ফি আদায়ের ক্ষেত্রে কোন লাগাম ধরা যাচ্ছে না। সরেজমিনের বাড়তি ফি নেওয়ার উদাহরণ অসংখ্য। নানা মুখী সংকটের চাপে জনগণের শিক্ষার অধিকার, প্রাথমিক থেকে স্নাতকোত্তর, সকল ক্ষেত্রেই সংকুচিত হচ্ছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তাগণ কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি বন্ধ,.পুনঃভর্তির নামে অতিরিক্ত ফি বন্ধ করা ও জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল করার দাবি জানান। সেই সাথে শিক্ষার বেসরকারিকরণ উচ্চ শিক্ষা সংকোচন,সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে চেরাগী পাহাড় থেকে মিছিল শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে জামালখান প্রদক্ষিণ করে আন্দরকিল্লায় মিছিলটি শেষ হয়।

 

শেয়ার করুন