ডেস্ক রিপোর্ট

২২ জানুয়ারি ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ

গাইবান্ধায় ছাত্র ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল-সমাবেশ

আপডেট টাইম : জানুয়ারি ২২, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় শিক্ষাক্রম ২০২০বাতিল, ভুলে ভরা নিম্নমানের ছাপা পাঠ্যপুস্তক বাতিল, কাগজ সহ শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় মিছিল-সমাবেশ।

গাইবান্ধাজেলা শাখার উদ্যোগে রোববার (২২ জানুয়ারি ২০২৩) বেলা ১২টায় জেলা শহরে মিছিল এবং মিছিল শেষে ১নং রেলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, বাসদ(মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ,কলি রানী বর্মন, কামরুল হাসান বসুনিয়া, আশরাফুল ইসলাম মিলন প্রমূখ।

বক্তাগণ কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি বন্ধ।পুনঃভর্তির নামে অতিরিক্ত ফি বন্ধ, জাতীয় শিক্ষাক্রম ২০২০বাতিল করার দাবি জানান । সেই সাথে শিক্ষার বেসরকারিকরণ উচ্চ শিক্ষা সংকোচন,সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন