ডেস্ক রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিনা বেগমের সঞ্চালনায় নগরীর কোর্ট পয়েন্ট চত্ত্বরে সমাবেশে বক্তব্য রাখেন নগর শাখার সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠক সাত্ত্বিক বন্ধ্যোপাধ্যায় প্রমূখ।
সমাবেশ বক্তারা বলেন ছাত্র রাজনীতির লড়াকু ধারাকে অব্যাহত রাখতে ও সমস্ত সংকীর্ণতাকে ঝেড়ে ফেলে, ছাত্র সমাজের নির্ভরযোগ্য ও প্রতিনিধিত্ব গড়ে তোলার লক্ষ্যে ‘স্বপ্নে সংগ্রামে লক্ষ্যে অবিচল, এই স্লোগানকে মননে ধারণ করে ২০২১ সালের ১৬ ই জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠন তার সংকল্পে দৃঢ় অটল থেকে এদেশে ছাত্র সমাজের প্রতিটি ন্যায়সংগত অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সাধ্যমত চেষ্টা করেছে। শিক্ষার বেসরকারিকরণ-বানিজ্যিকীকরণসহ শিক্ষাক্ষেত্রের প্রত্যেকটি সংকট নিয়ে কথা বলেছে। বর্তমান সরকারের (শিক্ষাক্রম -২০২০) প্রতিটি শিক্ষাবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে।
বক্তরা আরও বলেন যে বর্তমান সরকারের ফ্যাসিবাদী শাসন-শোষণের যাঁতাকলে জনগণ এক মহাক্রান্তিকাল অতিবাহিত করছে। ভোটারবিহীন ভাবে ক্ষমতায় এসে এই সরকার কার্যত মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধে কাজে লিপ্ত হয়েছে। পূর্ণরায় ক্ষমতা কুক্ষিগত করার পায়তারা করছে। শিক্ষাউপকরণের মূল্য বৃদ্ধি,পাঠপস্তকের নিম্নমানের পেপারপ্রণয়সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছ জনগণের কোনো তোয়াক্কা না করেই। এমতাবস্থায় ঐতিহাসিকভাবেই ছাত্র সমাজকে শ্রমজীবীদের সাথে নিয়ে এই শোষক শাসকের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলতে হবে।