ডেস্ক রিপোর্ট

৬ জানুয়ারি ২০২৩, ৯:২০ অপরাহ্ণ

আমিরুল ইসলাম এহিয়ার মায়ের মৃত্যুতে জাসদের শোক

আপডেট টাইম : জানুয়ারি ৬, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার মমতাময়ী মাতা, মরহুম শিক্ষাবিদ নুরুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী মিসেস রাজিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

জাসদ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা লোকমান আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে, এ, কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ শুক্রবার (০৬ জানুয়ারি) এক শোকবার্তায়
মরহুমার বিদেহী আত্মার শান্তিকামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করেন।

উল্লেখ্য আজ ৬ জানুয়ারি ২০২৩,শুক্রবার সকাল আটটা পনেরো মিনিটে মিসেস রাজিয়া চৌধুরী নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১১০ বছর তিনি ৬ মেয়ে ও ২ ছেলেসহ নাতি নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৪টা ত্রিশ মিনিটে মরহুমার নিজ বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বেতাউকা গ্রামের চৌধুরী বাড়ীর পাশের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন