ডেস্ক রিপোর্ট

১১ জানুয়ারি ২০২৩, ৩:২৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী এপ্রিলে জাপান সফরে যেতে পারেন

আপডেট টাইম : জানুয়ারি ১১, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর আগামী এপ্রিলে হতে পারে।

বুধবার (১১ জানুয়ারি) শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম।

তিনি জানান, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে আগামী মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।

শেয়ার করুন