ডেস্ক রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি: জাসদ সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য, জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর মৃত্যুতে জাসদের সিলেট জেলা ও মহানগর শাখার শোক।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সোমবার (০৯ জানুয়ারি ২০২৩) বিকাল পাঁচটা পনেরো মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগামীকাল (মঙ্গলবার, ১০ জানুয়ারি) সকাল নয়টা ত্রিশ মিনিটে দরবস্ত বাজার মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
জাসদ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে,এ,কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে মরহুম আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন আব্দুল মান্নান জাসদের এক নিবেদিত প্রাণ নেতা ছিলেন, তিনি লোভ লালসার ঊর্ধে থেকে রাজনৈতিক বিশ্বাসে স্হির ও অবিচল ছিলেন আমৃত্যু।