ডেস্ক রিপোর্ট
৭ জানুয়ারি ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বরিশালের দেওয়া পাহাড়সম ১৯৪ রান সহজেই টপকে গেল সিলেট স্ট্রাইকার্স। নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হ্রদয় এবং জাকির হাসানের ব্যাটে ভর করে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকুর রহিমের দল।
শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ ম্যাচে অবশেষে রানের দেখা পাওয়া গেল। সাকিব আল হাসান, চতুরাঙ্গা ডি সিলভাদের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১৯৫ রান করে ফরচুন বরিশাল। লক্ষ্য তাড়ায় নেমে ৬ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় পেয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।
ম্যাচের শুরুতেই ছিল চমক। বরিশালের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম থাকলেও আজকের ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে আসেন মিরাজ। সিলেট দলেও একই ঘটনা। নিয়মিত অধিনায়ক মাশরাফি বোন মর্তুজা হলেও আজকে অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম।