ডেস্ক রিপোর্ট

৫ জানুয়ারি ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ

জাতির উদ্দেশে শনিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন।’

তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন