ডেস্ক রিপোর্ট

২ জানুয়ারি ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

আপডেট টাইম : জানুয়ারি ২, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মোবাশ্বের হোসেনের মৃত্যুর খবর জানিয়েছে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।

স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। এ ছাড়াও সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহবায়কও ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনের বিশেষ করে বিসিবির যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। ধানমন্ডি মাঠ ও তেঁতুলতলা মাঠ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।

শেয়ার করুন