ডেস্ক রিপোর্ট

২৩ ডিসেম্বর ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ

সাভারে বাস-লেগুনার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

আপডেট টাইম : ডিসেম্বর ২৩, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সাভারে লেগুনা-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জনকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কলমা আঞ্চলিক সড়কের কলমার ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফজলুল করিম (৪০), নাসির (৪০) ও ফাহিম (২১)। তারা সবাই সাভারের আল-মুসলিম পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট ৯ জন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ৯ জনকে হাসপাতালে আনা হয়। এদের তিনজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আমরা রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি।

শেয়ার করুন