ডেস্ক রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে টানা চতুর্থবার জামিন আবেদন নামঞ্জুর করা হলো।
বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বিষয়টি জানিয়েছেন।