ডেস্ক রিপোর্ট

১০ ডিসেম্বর ২০২২, ৪:৩১ অপরাহ্ণ

সাভারে শুরু হলো আ.লীগের জনসভা, নেতাকর্মীরা প্রধান অতিথির অপেক্ষায়

আপডেট টাইম : ডিসেম্বর ১০, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় দলে দলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। পাঁচ লাখ লোকের জমায়েতের পরিকল্পনা করে এই জনসভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে আওয়ামী লীগের এই জনসভা শুরু হয়েছে। জনসভা শুরু হওয়ার আগে থেকেই দলে দলে যোগ দেন নেতাকর্মীরা। তবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত মাঠের অনেকাংশ ফাঁকা দেখা গেছে। প্রধান অতিথি জনসভায় যোগ দিলেই জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হবে বলে দাবি আয়োজকদের।

নেতাকর্মীরা বলেন, আমাদের এই জনসভায় সাভার আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন। এখনো নেতাকর্মীদের আসা শেষ হয়নি। দূরের নেতাকর্মীরা এসে পৌঁছেনি। কিছুক্ষণের মধ্যেই মাঠ ভরে যাবে। মানুষ বিএনপির মিথ্যাচারের যোগ্য জবাব দেবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, আমরা আমাদের নেতাকর্মীসহ জনসভায় উপস্থিত হয়েছি। এখনো সড়কে অনেক নেতাকর্মী রয়েছেন। তারা মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। খুব দ্রুত আমার রেডিও কলোনী স্কুল মাঠ কানায় কানায় ভরে উঠবে।

তিনি বলেন, যদি ঢাকায় বিএনপি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করে তাহলে এখান থেকেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। আমরা উপজেলা আওয়ামী লীগের সভা করে দেখিয়ে দিতে চাই জনগণ শান্তির পক্ষে আছে।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, আপনারা এসে দেখে যান জনসভা কীভাবে শান্তিপূর্ণ করতে হয়। আমাদের নেতাকর্মীরা কী রকম শান্তি প্রিয়। আমরা ষড়যন্ত্র, মিথ্যাচার ও অশান্তিপূর্ণ জনসভার বিপক্ষে।

বিকেল ৪টা পর্যন্ত জনসভার প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনসভাস্থলে এসে উপস্থিত হতে পারেননি। নেতাকর্মীদের দাবি- প্রধান অতিথি আসলেই এই মাঠে জায়গা হবে না।

শেয়ার করুন