ডেস্ক রিপোর্ট

১০ ডিসেম্বর ২০২২, ৬:৫৪ অপরাহ্ণ

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: মহিলা ফোরাম

আপডেট টাইম : ডিসেম্বর ১০, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্টিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা আহ্বায়ক মাছুমা খানম সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল কাশেম, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, মহিলা ফোরামের রাশিদা বেগম, আশু শর্মা, প্রিয়তা রুমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া সমাজে নারীর যে অবস্থা দেখতে চেয়েছিলেন তাঁর মৃত্যুর ৯০ বছর পরেও আমরা সেখানে পৌছতে পারিনি। বাহ্যিকভাবে দেখা যাবে, নারী মন্ত্রী-প্রধানমন্ত্রী হচ্ছেন। কিন্তু সমাজ মননে আরও বেশি অবক্ষয় ঘটে গেছে। সারাদেশে নারী-শিশু ধর্ষণ- নির্যাতন-হত্যা এক ভয়াবহ রুপ নিয়েছে।

বক্তারা, বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে অব্যাহত নারী নির্যাতন বন্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন