ডেস্ক রিপোর্ট
৫ ডিসেম্বর ২০২২, ১০:১৯ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ও নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন করার দাবিতে সিলেটে বাম জোটের বিক্ষোভ আগামীকাল মঙ্গলবার ।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার স্টিয়ারিং কমিটির সভা সন্ধ্যা ৭ টায় বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাম জোটের জেলা সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, কমিউন্সিট লীগের জেলা সভাপতি সিরাজ আহমেদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।
সভা থেকে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন দিতে হবে, উক্ত ৩ দাবিতে আগামী ৬ ডিসেম্বর, মঙ্গলবার, বিকাল ৩ টা ৩০ মিনিটে নগর ভবন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা থেকে কর্মসূচি সফল করার জন্য সকল শরিক দল সমূহের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।