ডেস্ক রিপোর্ট

২৮ নভেম্বর ২০২২, ১:১০ পূর্বাহ্ণ

ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় নেতৃত্বে আশি-রজত

আপডেট টাইম : নভেম্বর ২৮, ২০২২ ১:১০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ১৪-তম জাতীয় সম্মেলনে চৌধুরী আশিকুল আলমকে সভাপতি এবং রজত বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে(ঝিলপাড়-মতিঝিল) অনুষ্ঠিত সম্মেলনের ২য় পর্বে সাংগঠনিক অধিবেশনে বিগত কমিটির রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট পেশ এবং কমিটি নির্বাচন ও নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সাংগঠনিক অধিবেশনে বিগত কমিটির রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। রাজনৈতিক রিপোর্টের উপর সারাদেশ আগত প্রতিনিধিগণ মতামত প্রদান করেন।

সম্মেলনে ১০ দফা দাবি আদায়ে নৌযান শ্রমিকদের কর্মবিরতির প্রতি সংহতি জানিয়ে বক্তারা বলেন নৌযান শ্রমিকদের সর্বনি¤œ মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপুরণ ১০ লক্ষ টাকা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস প্রদান এবং নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন-সংগ্রাম করে আসছে এবং বার বার সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের আশ্বাস ও প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর না করায় নৌযান শ্রমিকরা বাধ্য হয়েই কর্মরিবত পালন করতে হচ্ছে। অবিলম্বে নৌযান শ্রমিক ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহবান জানান।

সম্মেলন থেকে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মত মজুরি, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, শ্রমআইনের শ্রমিকস্বার্থ বিরোধী ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবিতে এবং পরিষেবা আইন করে শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘটের অধিকার হরণ করার পাঁয়তারার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবাহ জানানো হয়।

নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক।

শেয়ার করুন