ডেস্ক রিপোর্ট
৯ মার্চ ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব আয়োজিত এবং MACES এর সহযোগিতায় ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট “MACES NEUB champions League 2022″ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
ঝাকঝমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি দুপুর ৩ঃ০০ ঘটিকায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর অডিটোরিয়ামে শুরু হয়। উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর মহোদয় প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা, সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেল আরো উপস্থিত ছিলেন , বিশ্ববিদ্যালয়টির সহকারি অধ্যাপক গণ, MACES এর শুভেচ্ছাদূত জনাব আজহার ও জনাব তাইফ এবং এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি মোঃ জহিরুল হোসেন মামুন ও ক্লাবের সদস্য ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি দুটি ধাপে সম্পুর্ন হয়।অনুষ্ঠানের প্রথম ধাপে ক্লাবের পক্ষে স্বাগত বক্তব্য নিয়ে আসে ক্লাবটি সদস্য তানভীর। এরপর মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসেন নাসির স্যার হাশমি স্যার লেলিন স্যার MACES এর পক্ষ থেকে জনাব আজহার ও ক্লাবটির সভাপতি জহিরুল হোসেন মামুন
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন “খেলাধুলার মাধ্যমে একটি দেশ যেমন পরিচিতি পায় তেমনি একটি বিশ্ববিদ্যালয়ও পরিচিত পেতে পারে।”
এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি মোঃ জহিরুল হোসেন মামুন প্রতিটি অংশ্রগহণকারী ফুটবল দলকে ও উপস্থিত সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানটির সভাপতি গোলাম ফারুকী রাসেল বলেন”একজন মানুষের মান বিকাশে শুধু পড়ালেখা নয় খেলাধুলার ও প্রয়োজন রয়েছে”
অনুষ্ঠানটির দ্বিতীয়ভাগে সঞ্চালক আল ইমাজ লিয়ন ও রুহি দেবনাথ ইভেন্ট সমূহের নাম এবং বিজয়ীদের নাম ঘোষনা করে।
বিজয়ীরা হলেন
বেস্ট গোলকিপার -শাফি;
ইয়াং প্লেয়ার অফ দা টুর্নামেন্ট -ইসতিয়াক;
টপ স্কোরার -ইউসুফ ;
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট -ফাহিম;রানার্স আপ -দ্যা কিংস অফ ল এবং চ্যাম্পিয়ন -সিএসসি বাইনারি।
বিজয়ীরা সবাই মঞ্চে উপবিষ্ট অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করে।