ডেস্ক রিপোর্ট

২৪ নভেম্বর ২০২২, ১২:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট টাইম : নভেম্বর ২৪, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: “বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস)”- এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অদ্য ২৩ নভেম্বর ২০২২, বুধবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় মৌলভী বাজার জেলার জুড়ি উপজেলার ছোটধামাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে “বামছাস” বড়লেখা ও জুড়ি শাখার যৌথ উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“বামছাস” বড়লেখা ও জুড়ি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উভয় শাখা কমিটির সকল কর্মকর্তাবৃন্দ’সহ প্রায় শতাধিক মণিপুরী ছাত্র/ছাত্রী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাড়ে ৩ পাউন্ড ওজনের সুদৃশ্য একটি কেক কেটে মুহুর্মুহু করতালীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ছোটধামাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমতি মলয়া দেবী মহোদয়। কেক কাটা ও বিতরনের পর ১ম থেকে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত প্রায় ৭০/৭৫ জন মণিপুরী ছাত্র/ছাত্রীদের মধ্যে হালকা স্ন্যাক্সও বিতরন করা হয়।

“বামছাস” বড়লেখা ও জুড়ি শাখার যৌথ আয়োজনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য “বামছাস” কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সহ-সভাপতি জনাব অভিষেক সিংহ রাজিব মহোদয়কে উভয় শাখা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

জনাব অভিষেক সিংহ রাজিব মহোদয়ও বামছাস’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বামছাস’র উত্তরোত্তর উন্নতি ও দীর্ঘজীবির জন্য সকলের নিকট দোয়া/আশীর্বাদের জন্য অনুরোধ করেন।

শেয়ার করুন