ডেস্ক রিপোর্ট

২৩ নভেম্বর ২০২২, ৩:৩৪ অপরাহ্ণ

বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কুমিল্লায় লিটন, সিলেটে মুশফিক-শান্ত

আপডেট টাইম : নভেম্বর ২৩, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে। এই ড্রাফটে প্রথম ধাপেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিনে নিয়েছে উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে।

এছাড়া দল পেয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদও। মুশফিককে কিনেছে সিলেট স্ট্রাইকার্স, মাহমুদউল্লাহর দল ফরচুন বরিশাল।

জাতীয় দলের তারকাদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নাজমুল হোসেন শান্ত সিলেট স্ট্রাইকার্স, সৌম্য সরকার ঢাকা ডোমিনেটর্স, শেখ মেহেদি হাসান ও হাসান মাহমুদ রংপুর রাইডার্সে, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেনকে ফরচুন বরিশাল এবং মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদকে কিনেছে খুলনা টাইগার্স।

স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট শেষে ৭ দল যাদের বেছে নিলো

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভির ইসলাম, ইমরুল কায়েস, আশিকউজ্জামান, জাকির আলী অনিক, সৈকত আলী, আবু হায়দার রনি, নাইম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ , মহিদুল ইসলাম অংকন।

সিলেট স্ট্রাইকার্স
মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল অপু, আকবর আলী, শরিফুল্লাহ্, তানজিম হাসান সাকিব।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

ঢাকা ডোমিনেটর্স
মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন সিনিয়র, অলক কাপালি, মনির হোসেন খান, আরিফুল হক, মুকতার আলী, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

রংপুর রাইডার্স
শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামিম পাটোয়ারী, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দীন বাবু।

ফরচুন বরিশাল
মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।

খুলনা টাইগার্স

মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়।

শেয়ার করুন