ডেস্ক রিপোর্ট

১২ অক্টোবর ২০২২, ১০:২৪ অপরাহ্ণ

রেশন ব্যবস্থা চালুর দাবীতে বগুড়ায় স্কপের সমাবেশ

আপডেট টাইম : অক্টোবর ১২, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বগুড়ার উদ্যোগে অদ্যই বুধবার, ১২ অক্টোবর ২০২২ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শ্রমজীবীদের জন্য রেশন ব্যবস্থা চালুর দাবীতে বেলা ১১.০০ ঘটিকায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ডিসির মাধ্যমে মাননীয় খাদ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্কপ বগুড়া এর আহ্বায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সমাবেশ পরিচালনা করেন স্কপের সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলার সভাপতি সাইফুজ্জামান টুটুল।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বগুড়া জেলার সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বগুড়া জেলার সভাপতি ফজলুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলার সাধারণ সম্পাদক শ্যামল বর্মন।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টিউসি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সদস্য জিন্নাতুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ দোলা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি সুরেশ চন্দ্র দাস মনো, দপ্তর সম্পাদক আবু রায়হান, জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী মোহাম্মদ আলী, শহর শ্রমিক দলের আহবায়ক মোঃ নুরুল হুদা, নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোঃ বেলাল মন্ডল, শ্রমিক দল সদর থানা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিক দল মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার শিল্পি, সারিয়াকান্দি শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী, শাজাহানপুর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মন্ডল, স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন মিঠু প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের জিডিপি বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, রপ্তানী আয়বৃদ্ধি সহ উৎপাদনের সকল ক্ষেত্রে উন্নতির সাথে জড়িছে আছে শ্রমজীবীদের শ্রম ও ঘাম। অথচ সেই সুফল শ্রমজীবীরা পাচ্ছে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাড়িভাড়া, পরিবহণ ব্যয়, পোশাক, চিকিৎসা, সন্তানের শিক্ষা সহ সকল ক্ষেত্রের ব্যয়। অন্যদিকে কম খাদ্য গ্রহণের ফলে শ্রমিকেরা অপুষ্টিতে ভুগছে।

নেতৃবৃন্দ অবিলম্বে কমপক্ষে চাল, গম, ডাল, তেল, চিনি এই পাঁচটি দ্রব্য রেশনে সরবরাহ করে সাতকোটি শ্রমজীবী শ্রমিক কর্মচারীদের বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন