ডেস্ক রিপোর্ট
১১ মে ২০২১, ১০:০৭ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি:: গাজীপুরে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি ও শ্রমিক নেতাদের উপর মামলার প্রতিবাদে ময়মনসিংহে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ।
আজ মঙ্গলবার, ১১ মে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক কমরেড মঞ্জুরুল হাসানের সভাপতিত্বে বক্তারা বলেন লুটেরা মালিক শ্রেণী স্বীয় মুনাফা হাসিলের স্বার্থে শ্রমিকের জীবনের নৈবিত্তিক অধিকার হরণে পিছপা হয় না।
গতকাল গাজীপুরের টংগিতে পোষাক শ্রমিকরা যখন তাদের ন্যায্য পাওনা ও ছুটির দাবিতে আন্দোলন করছিলেন তখন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের গুলিতে ২০ জন আহত ও ২ জন গুরুতর আহত হয়।গত এপ্রিল থেকে শ্রমিকদের ছুটির দিনেও কাজ করিয়ে নেওয়া হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও তাদের ন্যায্য পাওনা এবং ছুটি দেওয়া হয়নি উপরন্তু পুলিশ তাদের উপর নির্বিচারে গুলি চালায়। এছাড়াও সাভার-আশুলিয়া অঞ্চলের শ্রমিক নেতা আনিসুর রহমানসহ অনেকের নামে মামলা দায়ের করা হয়।
হামলা ও মামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ থেকে তীব্র নিন্দা জানানো হয়।