ডেস্ক রিপোর্ট

১১ অক্টোবর ২০২২, ৭:২৮ অপরাহ্ণ

রাশিয়ার নাগরিকত্ব ত্যাগ করলেন ইউরি মিলনার

আপডেট টাইম : অক্টোবর ১১, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার নাগরিকত্ব পরিত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি-রুশ ধনকুবের বিনিয়োগকারী ইউরি মিলনার। সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইন্টারনেট বিনিয়োগ প্রতিষ্ঠান ডিএসটি গ্লোবাল-এর প্রতিষ্ঠাতা ইউরি মিলনার। আলিবাবা ও জেডি ডক কমের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ব্যাপক লাভবান হয়েছেন তিনি।

টুইটারে মিলনার বলেছেন, আমি ও আমার পরিবার ২০১৪ সালে রাশিয়া ত্যাগ করি। ক্রিমিয়াকে রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণার পর আমরা দেশ ছেড়েছিলাম। এই গ্রীষ্মে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের রুশ নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেছি।

ডিএসটি গ্লোবাল-এর ওয়েবসাইটের তথ্য অনুসারে, ১৯৯৯ সাল থেকে ইসরায়েলের একজন নাগরিক ইউরি মিলনার। ২০১৪ সাল থেকে তিনি রাশিয়া সফর করেননি।

এতে আরও বলা হয়েছে, রাশিয়ায় মিলনারের কোনও সম্পদ নেই। অন্যান্য দেশে তার ৯৭ শতাংশ সম্পদ তৈরি হয়েছে। মিলনার কখনও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত বা দলীয়ভাবে মিলিত হননি।

শেয়ার করুন