ডেস্ক রিপোর্ট

৪ অক্টোবর ২০২২, ৯:০৩ অপরাহ্ণ

মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার সোচ্চার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : অক্টোবর ৪, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার অনেক সোচ্চার, দেশের মানবাধিকার পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভালো আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া আসন্ন মানবাধিকার কাউন্সিল নির্বাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) মানবাধিকার কাউন্সিল নির্বাহী পরিষদের নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘মানবাধিকারের বিষয়ে আমরা অনেক সোচ্চার। পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের দেশে মানবাধিকার অনেক সমুন্নত।’

তিনি বলেন, মানবাধিকার কাউন্সিলের নির্বাচনে আমরা জিতবো, কারণ আমরা মানবাধিকার বিষয়ে অনেক সোচ্চার। সবসময় আমরা অন্যায়ের বিরুদ্ধে, মানবিক অধিকারের জন্য সংগ্রাম করি। আমরা বহুবছর ধরে মানবাধিকার কাউন্সিলের সদস্য।

বাংলাদেশে যারা গুম হয়েছে বলে অভিযোগ আছে তাদের অনেকে ভারতের জেলে আছে বা ভারতে থাকে জানিয়ে তিনি বলেন, ‘যারা গুম হয়েছে বলা হয়েছিল, দেখা যায় মানবাধিকার রিপোর্টে ভুল তথ্য দেওয়া হয়েছে। এমন লোকের তথ্য দিয়েছে যারা ভারতের জেলে ছিল বা ভারতে থাকে। তাদের বাংলাদেশে গুম হয়েছে বলে প্রচার করা হয়েছে। এটি দুঃখজনক। আমি আশা করি তারা ভবিষ্যতে নিজেদের সংশোধন করবে।’

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে তিনি বলেন, আমরা সব জায়গায় আমাদের অবস্থান তুলে ধরেছি।

শেয়ার করুন