ডেস্ক রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ত্রয়োদশতম বর্ষে পদার্পণ করেছে সীতারাম সার্বজনীন পূজা কমিটি। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালন উপলক্ষে সিলেট নগরীর গোটাটিকর, কৃষ্ণপুর (কিষণপুর)২৭নং ওয়ার্ড এ সীতারাম সার্বজনীন পূজা উদযাপন কমিটি গঠন করে পূজার শেষ প্রস্তুতি চলছে।
সীতারাম পূজা কমিটি এবছর নান্টু কুমার ঘোষকে সভাপতি, উজ্জ্বল রঞ্জন চন্দকে সাধারণ সম্পাদক, অশোক কুমার ঘোষকে কোষাধ্যক্ষ,নয়ন পালকে সাংগঠনিক সম্পাদক এবং উত্তম কাব্যকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহঃ- সৌরভ দেব,সহঃ সভাপতি-নান্টু দাস,যুগ্ম সাধারণ সম্পাদক -তাপস কুমার ঘোষ,সহঃ সাধারণ সম্পাদক -মিটন কুমার ঘোষ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিঠন পাল সূর্য,সাংস্কৃতিক সম্পাদক- ডা. দিলীপ দে, আরতি বিষয়ক সম্পাদক- মিঠু পাল (অশুর), প্রতিমা নিরঞ্জন সম্পাদক- রুম্পা ঘোষ, আলোকসজ্জা বিষয়ক সম্পাদক- বিধান রায়,ধর্ম বিষয়ক সম্পাদক – পাপ্পু চন্দ সঞ্জয়, মহিলা সম্পাদিকা- গীতা রানী গোপ, পূজা বিষয়ক সম্পাদিকা- মিতু কর্মকার, দপ্তর সম্পাদক- রঞ্জন দাস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক- আশিষ কুমার ঘোষ সহ আরো অনেকে।
এরই মধ্যে সীতারাম সার্বজনীন পূজা কমিটি কৃষণপুর এলাকায় তাদের শারদীয় দুর্গা পূজার কার্যক্রম শুরু করেছে।
কমিটির ৮ম বারেরমত নির্বাচিত সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ জানান, ইতিমধ্যে আমাদের পূজা কমিটির কার্যক্রম শুরু হয়ে গেছে।গত দুই বছর করোনা ভাইরাসের জন্য আমরা ছোট পরিসরে পূজা করতে হয়েছে।তাই এবছর ১৩তম বছর এর পূজা সফলভাবে একটু বড় পরিসরেই উদযাপন করতে পারব আশা রাখি।
সহঃ সাধারণ সম্পাদক মিটন কুমার ঘোষ জানান,পূজার আর মাত্র এক সপ্তাহ এর মত বাকী আছে।আমরা ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছি।আশা করি নির্ধারিত সময়ের আগেই আমরা পূজার সব কাজ সম্পন্ন করতে পারব।
প্রচার সম্পাদক উত্তম কাব্য বলেন,দুই বছর পর আবার পুরোনো পূজার প্রাণ ফিরে এলো এবার।এবার পূজায় সবার সহযোগিতা ও উপস্থিতি আমাদের আগামীর পথচলা আরো সুদৃঢ় হবে।
১৩তম বছরে পদার্পণ উপলক্ষে “সীতারাম সার্বজনীন পূজা”কমিটিকে এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান,সিলেট সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজম খান,২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ,কমিটির উপদেষ্টা এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব(এপিপি) সহ আরো অনেকে।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির পক্ষ থেকে যারা অভিনন্দন জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা ও পূজায় আমন্ত্রণ জানান।