ডেস্ক রিপোর্ট

১ সেপ্টেম্বর ২০২২, ৪:১২ অপরাহ্ণ

হাজারীবাগে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট টাইম : সেপ্টেম্বর ১, ২০২২ ৪:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীর হাজারীবাগে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) হাজারীবাগ থানা এলাকার এস আর পেট্রোল পাম্পের বিপরীত পাশে খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা নবজাতক কন্যাশিশুটিকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন