ডেস্ক রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ৫:৩৫ অপরাহ্ণ
শাহীনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি : হিন্দুধর্মালম্বীদের আসন্ন দুর্গাপুজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ভাদিয়াখোলা বাজারের পুজামন্ডপে।
শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঐ মন্ডপের পুজা উৎযাপনকারী কমিটির সভাপতি, ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদল গুহ।
তিনি বলেন, কে বা কারা রাতের অন্ধকারে মন্ডপের একাধিক প্রতিমা ভাঙচুর করেছে।আমরা মন্ডপে এসে দেখি সব প্রতিমার হাত ভাঙা।পরে আমরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করি। উপজেলা প্রশাসন ও হরিরামপুর থানার একটি বিশেষ টিম মন্ডপ পরিদর্শন করে গেছেন।