ডেস্ক রিপোর্ট

২৫ আগস্ট ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ণ

সিলেটে সওজ এর উচ্ছেদ অভিযান ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

আপডেট টাইম : আগস্ট ২৫, ২০২২ ১২:৩৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: উচ্চ আদালতের নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকা সত্বেও সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি স্বাক্ষরবিহীন ও তারিখ বিহীন ‘গণবিজ্ঞপ্তি’ করে সিলেট নগরীর ব্যক্তি মালিকানাধীন ‘সালাম কমপ্লেক্স’ দালান ভেঙে ফেলার উদ্যোগ গ্রহণ করা হলে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সিলেটে সওজ এর উচ্ছেদ অভিযান ৬ মাসের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।

২৪ আগস্ট কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব জাফর আহমদ ও বিচারপতি জনাব আক্তারুজ্জামান এর দ্বৈত বেঞ্চ রীট পিটিশন নং ৯৩২১/২০২২ এ আবেদনকারীর এক সম্পূরক দরখাস্তের প্রেক্ষিতে এই স্থগিতদেশ প্রদান করেন।

আদেশে অদ্য ২৪/৮/২০২২ ইং তারিখের পূর্বোক্ত তারিখ বিহীন এবং স্বাক্ষরবিহীন ‘গণবিজ্ঞপ্তি’ কেন অবৈধ ও অকর্মন্য বলে ঘোষিত হবে না -এই মর্মে সম্পূরক রুল জারি করেন এবং তৎসব সংশ্লিষ্ট ‘গণবিজ্ঞপ্তি’ এর কার্যকারিতা ০৬ (ছয়) মাসের জন্য স্থগিত মর্মে ঘোষণা করেন।

উল্লেখ্য , সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সিলেট সড়ক বিভাগের মালিকানাধীন ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে যাহার অবৈধভাবে বসবাস অথবা ব্যবসা পরিচালনা করে আসছেন, তাহাদের অতিসত্বর অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ‘গণবিজ্ঞপ্তি’তে নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন