ডেস্ক রিপোর্ট

২৪ আগস্ট ২০২২, ৭:৪০ অপরাহ্ণ

মাগুরায় বাম গণতান্ত্রিক জোটের হরতালের প্রচার সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ২৪, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহণ ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে ২৫ আগস্ট ২০২২ অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের প্রচার সমাবেশ আজ ২৪ আগস্ট ২০২২ দুপুর ১টায় মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।

সমাবেশে বক্তাগণ বলেন, জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সারের দাম, পরিবহণ ভাড়া, চাল, ডাল, সয়াবিন তেলসহ সকল নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। বাজার ব্যবস্থায় চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কোন পণ্যের উৎপাদন খরচ যদি ১ টাকা বাড়ার কথা দোকানে সেটা ১০টাকা বেশি দামে কিনতে হচ্ছে। যে যেমন পারে দাম বাড়িয়ে নিচ্ছে। বাজারের উপর কোন মনিটরিংও নেই।

সমাবেশ থেকে আগামীকাল হরতাল সফল করার আহ্বান জানান হয়। সমাবেশ শেষে লিফলেট বিলি করা হয়।

 

শেয়ার করুন