ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রিক্সা- ভ্যান- ইজিবাইক অধিকার রক্ষা আন্দোলনের নিজস্ব কার্যালয়ে আজ ১৮ আগষ্ট ২০২২, রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রমিকনেতা আরমান হোসাইনের সভাপতিত্বে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা-ওয়ার্ডের রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক এবং গ্যারেজ মালিকদের উপস্থিতিতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরমান হোসেন কে আহ্বায়ক, আব্দুল মজিদ মিয়া, আব্দুল মতিন মিয়াকে যুগ্ম আহ্বায়ক, মোঃ শাহবুদ্দিন কে সদস্য সচিব ও মোঃ ইয়াসিন আলীকে কোষাধ্যক্ষ নির্বাচন করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নেতারা বলেন, অতি সত্বর গাজীপুর মেট্রপলিটন কর্তৃক আটককৃত সকল ইজিবাইক – ইঞ্জিন চালিত রিক্সা ভ্যান ছেড়ে দিতে হবে। আর তা-না হলে তারা সমস্ত চালক মালিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলে হুশিয়ারি দেন। নেতার আরও বলেন, আমরা হাইকোর্টে রিট করেছি। অতিদ্রুত গাড়ি ছাড়ার নির্দেশ দিবে হাইকোর্ট। আমরা আশাকরি হাইকোর্টের নির্দেশ আসার আগেই যেন গাজীপুর মেট্রপলিটন সমস্ত গাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে।
কয়েকজন ভুক্তভোগী জানান, গাড়ি ছাড়িয়ে আনার কথা বলে গাজিপুরে ইতিমধ্যে অসাধু-দালাল চক্র প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়া শুরু করেছে।
কমিটি পরিচিতিঃ
রিক্সা, ভ্যান, ইজি-বাইক অধিকার রক্ষা আন্দোলন
গাজীপুর মহানগর আহ্ববায়ক কমিটি
আহ্ববায়ক – আরমান হোসাইন (মোবা:01631548435)
যুগ্ম আহ্ববায়ক – আব্দুল মজিদ মিয়া
যুগ্ম আহ্ববায়ক – আব্দুল মতিন
সদস্য সচিব – মোঃ শাহাবুদ্দিন (মোবা: 01934903574)
কোষাধ্যাক্ষ – ইয়াসিন আলী
কার্যকরী সদস্য(এলাকা ভিত্তিক প্রতিনিধি)
১. পল্লি বিদ্যুৎ, কোনাবাড়ি – আরিফুল ইসলাম
২. চান্দুরা পল্লিবিদ্যুৎ – আমিরুল ইসলাম
৩. আমবাগ, কোনাবাড়ি – মোঃ তানভির
৪. আউটপাড়া – আশরাফুল (গ্যারেজ মালিক)
৫. আউটপাড়া – শহীদ
৬. তেলিপাড়া, চৌরাস্তা – রহিম মিস্ত্রি
৭. ১৮ নং ওয়ার্ড – নয়ন হোসাইন
৮. মালেকের বাড়ি, বোর্ড বাজার – শহীদুল
৯. বড়বাড়ি, বোর্ড বাজার – আব্দুল খালেক
১০. পেয়ারা বাগান, বাইপাস – আফজাল হোসেন