ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২২, ১:৫৮ অপরাহ্ণ

সিলেটে উড়োজাহাজের ডানায় পাখির আঘাত লেগেছে

আপডেট টাইম : আগস্ট ১৪, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের (বিজি-২০১) একটি উড়োজাহাজের ডানা পাখির আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি জানান, বার্ডহিটের কারণে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটি মেরামতে কাজ করছেন।

তিনি আরও বলেন, বিমানটি অবতরণের সময় পাখির আঘাতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় যথাসময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি। সকাল ৯.৪০ এ বিমানটি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

ইঞ্জিনিয়াররা গ্রিন সিগন্যাল দিলে ফ্লাইটটি আবারও উড্ডয়ন করবে। এই ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষমাণ বলেও জানান তিনি।

শেয়ার করুন