ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২২, ৭:২৮ অপরাহ্ণ

লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাবিতে হারিকেন মিছিল

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিদ্যুৎ খাতে নৈরাজ্য, সারাদেশে লোডশেডিং ও জনভোগান্তির প্রতিবাদে সমাবেশ করছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সমাবেশ থেকে হারিকেন মিছিল বের হবে।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করবে।

ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান খান ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে সমাবেশে ফেডারেশনের কেন্দ্রীয়, ঢাবিসহ বিভিন্ন শাখার নেতারা অংশ নেন।

এ ছাড়া সংহতি প্রকাশ করে সমাবেশে অংশ নেন গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শেয়ার করুন