ডেস্ক রিপোর্ট

১৫ জুলাই ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

আপডেট টাইম : জুলাই ১৫, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. খোরশেদ (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বিশ্ব ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ ওই এলাকার মো. ইসহাসের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, চরলক্ষ্যা ইউনিয়নের নিজ ঘরে কাজ করছিলেন মো. খোরশেদ। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন