ডেস্ক রিপোর্ট

১ জুলাই ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ

অবিলম্বে প্রাইভেট কার-মাইক্রোবাস চালকদের বেতন-ঈদ বোনাস পরিশোধের দাবি

আপডেট টাইম : জুলাই ১, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রাইভেট কার-মাইক্রোবাস চালকসহ সকল হালকা যানাবহন চালকদের বকেয়াসহ জুন মাসের বেতন ও বেসিকের সমান ঈদ বোনাস পরিশোধ, প্রাইভেট কার, মাইক্রো চালকসহ সকল পরিবহন শ্রমিকদের জন্য নিয়োগ পত্র প্রদানের আইন বাস্তবায়ন, লাইসেন্সের সাথে ডোপ টেষ্টের শর্ত বাতিল করে, র‌্যানডাম ভিত্তিতে ডোপ টেষ্ট চালুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

আজ শুক্রবার, ০১ জুলাই ”ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটো রিকশা চালক শ্রমিক ইউনিয়ন ( রেজি. নং: ঢাক-২২৮০) এর উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়।

মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, আব্দুল আজিজ, দুলাল হাওলাদার, সৈয়দ আরিফ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রম আইন এবং সড়ক পরিবহন আইন অর্থাৎ দুইটি আইনে নিয়োগপত্র দেওয়ার বিধান থাকা সত্ত্বেও সকল পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। আর নিয়োগপত্র না দেওয়ায় পরিবহন শ্রমিকরা শ্রম অধিকারের সুরক্ষা থেকে সম্পুর্ণ বঞ্চিত হচ্ছে। চাকুরির নিরাপত্তা, ক্ষতিপুরণ, অধিককাল ভাতা, কল্যাণ তহবিলের সুবিধা, বিনা নোটিশে ছাটায়ে ক্ষতিপুরণ সুবিধ কিংবা দৈনিক কর্মঘন্টা কোনো সুরক্ষায় এই শ্রমিকরা পাচ্ছেনা।

নেতৃবৃন্দ বলেন, শ্রম আইন বাস্তবায়নকারী সংস্থা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনকারী কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নকারী সংস্থা পুলিশের ট্রাফিক বিভাগ কেউই নিয়োগপত্র প্রদানের আইন বাস্তবায়ন করছেনা। যা রাষ্ট্রের বৈষম্যমুলক নীতির প্রকাশ । উচ্চবিত্ত মালিকদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রের প্রতিষ্ঠানসমুহ আইন লঙ্ঘনের সুযোগ দিচ্ছে অথচ বলা হয় আইনের চোখে সকলে সমান। আইনের শাস্তির অংশ গাড়িচালকদের জন্য কার্যকর হবে অথচ অধিকারের অংশ কার্যকর করা হবেনা এই অবস্থায় আইনের প্রতি পরিবহন শ্রমিকদের আস্থাকে নষ্ট করছে।

নেতৃবৃন্দ, পেশাদার লাইসেন্সের সাথে ডোপ টেস্টের শর্ত যুক্ত করায় শ্রমিকদের হয়রানী চরম আকার ধারণ করার কথা উল্লেখ করে পেশাদার
লাইসেন্সের সাথে ডোপ টেস্টের শর্ত বাতিল করে র‌্যানডাম ভিত্তিতে ডোপ টেষ্টের আহবান জানান।

শেয়ার করুন