ডেস্ক রিপোর্ট

২১ জুন ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ

সিলেটে বন্যায় নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

আপডেট টাইম : জুন ২১, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক নারী ও তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের হাওর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- উপজেলার দরবস্ত ইউপির মহালীখলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নাজমুন নেছা (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৪)।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, শনিবার ছেলেকে নিয়ে উপজেলার ছাতারখাই এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন নাজমুন। পথে বাছার খাল এলাকায় বন্যার পানিতে তলিয়ে যান মা-ছেলে।

সকালে দরবস্ত হাওরের পানিতে এলাকাবাসী বোরকা পরিহিত এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।

মা-ছেলের লাশ ময়নাতদেন্তর জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন