ডেস্ক রিপোর্ট

১৩ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ণ

চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জন্য দায়ী সরকার

আপডেট টাইম : জুন ১৩, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ী সিন্ডিকেটের পাহারাদার আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবানে বাসদ ( মার্কসবাদী) ময়মনসিংহ জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার, জেলা সমন্বয়ক শেখর রায়, সদস্য অজিত দাস, গৌতম কর এবং আরিফুল হাসান।

বক্তারা বলেন- বর্তমান অবৈধ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে দেশে দূর্নীতি, লুটপাটের মহোৎসব শুরু হয়েছে। দেশের বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে উন্নয়ন প্রকল্পের নামে এই লুটপাট চলছে। জনগণের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করছে। অন্যদিকে ব্যবসায়ীদের স্বার্থে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে। মূল্যবৃদ্ধির চাপে জনগণ হাসফাস করছে তখন গনবিরোধী বাজেট প্রণয়ন করে জনগণকে দুঃসহ অবস্থায় ঠেলে দিল।

বক্তারা আরও বলেন – সরকার আবার আগামী নির্বাচনে একতরফাভাবে ক্ষমতায় থাকার নীল নকশা করছে। জনগণের ভোটাধিকার আদায়ে বর্তমান সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। বক্তারা চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সর্বজনীন রেশনব্যবস্থা চালু, মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ী সিন্ডিকেটের পাহারাদার আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান।

শেয়ার করুন