ডেস্ক রিপোর্ট

১০ জুন ২০২২, ৩:১১ অপরাহ্ণ

যশোরে প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : জুন ১০, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: যশোরের মনিরামপুর উপজেলায় প্রতিবন্ধীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি শিবপদ দাসকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। শুক্রবার (১০ জুন) ভোরে বেনাপোল থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়ে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ১ জুন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপপদ দাস ও তার সহযোগী দুই দফায় ধর্ষণ করে হোগলাডাঙ্গা বাজারে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার মনিরামপুর থানায় মামলা করে। এরপর থেকেই র‍্যাব- ৬ এর সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। শুক্রবার ভোরে জানতে পারি আসামি বেনাপোল পোর্ট থানায় কাস্টমসের আশেপাশের এলাকায় আত্মগোপন করে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিকে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন